ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

মুহাম্মদ মিজানুর রহমান, ফেনী

জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১২ এএম

তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত ফেনী

দীর্ঘ ২০ বছর পর আজ রোববার ফেনীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি।

সভায় বৃহত্তর নোয়াখালী জেলার ১৩ আসনে বিএনপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান। সর্বকালের বৃহৎ এ জনসভার মাধ্যমে তারেক রহমানকে বরণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ঘোষিত সফরসূচি অনুযায়ী তারেক রহমান রোববার বিকেলে ফেনী এসে পৌঁছাবেন। বিকেল ৪টায় ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখবেন। জনসভায় ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা বিএনপির নেতাকর্মীরা যোগ দেবেন।

জনসভা মঞ্চে ২০২৪ সালের ৪ আগস্ট সরকার পতনের এক দফা আন্দোলনে আওয়ামী লীগের হামলায় নিহত ৮ শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান।

দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমানের নানা বাড়ির জেলা ফেনী আগমনকে কেন্দ্র করে বৃহত্তর নোয়াখালীর তিন জেলা ও আশপাশের এলাকার নেতাকর্মীদের ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর বেগম খালেদা জিয়ার স্মৃতি বিজড়িত পিতৃভূমি ফেনীর মানুষ তারেক রহমানকে এক নজর দেখতে অপেক্ষার প্রহর গুণছেন।

এর আগে বিগত ২০০৬ সালে ছাগলনাইয়া উপজেলায় একটি জনসভায় অতিথি হিসেবে অংশ নেন তারেক রহমান। তখন তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ছিলেন। সেই সফরের পর দীর্ঘ সময় ধরে তিনি দেশের বাইরে অবস্থান করেন। 

চলতি জানুয়ারি মাসে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তারেক রহমানের এই সফর ফেনী বিএনপি নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব বিরাজ করছে।

এদিকে জনসভাস্থলে সবার জায়গা হবে না এমনটি ধরেই শহর ও শহরতলির বিভিন্ন স্পটে ১০টি বড় পর্দা স্থাপন করা হয়েছে। শনিবার সকালের মধ্যে শহরজুড়ে মাইক স্থাপন এবং কোন জেলার নেতাকর্মীরা কোথায় অবস্থান করবেন, তা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া নেতাকর্মীদের বহন করা যানবাহন কোন স্পটে পার্কিং করা হবে, তা নির্ধারণ করে নিজ নিজ জেলা, থানা ও পৌর কমিটিকে ফেনী জেলা বিএনপির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে।

এ বিষয়ে পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁঞা আমার সংবাদকে জানান, “তারেক রহমানের নানার বাড়ি ফেনী। এ জেলার সাথে রয়েছে তার আত্মীয়তার সম্পর্ক। তার আগমনে শুধু দলে নেতাকর্মী নয়, ফেনীর আপামর জনসাধারণ ছুটে আসবে। সর্বকালের সর্ববৃহৎ জনসভার মাধ্যমে তারেক রহমানকে বরণ করা হবে।”

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, “তারেক রহমানের আজকের জনসভা ফেনীর রাজনৈতিক সমাবেশের সব রেকর্ড ভেঙে দেবে। জনসভাটি সুশৃঙ্খলভাবে আয়োজনের পাশাপাশি জেলার বিভিন্ন সমস্যা ও জনগণের দাবি-দাওয়া তারেক রহমানের সামনে তুলে ধরা হবে।” 

এএন

Link copied!