ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতার কালভার্ট নির্মাণ

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৩ পিএম

সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতার কালভার্ট নির্মাণ

লক্ষ্মীপুরের কমলনগরে সরকারি খাল দখল করে আওয়ামী লীগ নেতার অপরিকল্পিত কালভার্ট নির্মাণ করে পানি চলাচলে বাধার সৃষ্টি করার অভিযোগ উঠেছে। 

উপজেলার পূর্ব চর মার্টিন এলাকা তোরাবগঞ্জ থেকে মতিরহাট সড়কের পাশে মুন্সির খালের ওপর মনগড়া অপরিকল্পিত কালভার্ট নির্মাণে বর্ষায় জলাবদ্ধতা তৈরির সম্ভাবনা রয়েছে। খালের প্রস্থ বিবেচনা না করেই খালের মধ্যে পিলার বসিয়ে নির্মাণাধীন কালভার্ট নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

চর মার্টিন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী প্রভাব খাটিয়ে এই কালভার্ট নির্মাণ করছেন এবং এতে ভবিষ্যতে চরম দুর্ভোগ পোহাতে হবে বলে স্থানীয়রা দাবি করেন। 

স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, বিগত দিনেও এই চৌধুরীর অত্যাচারে স্থানীয়রা অতিষ্ঠ ছিলেন। গত বছরও পানিবন্দি হয়ে অনেক কষ্ট পোহাতে হয়েছে। এই কালভার্ট নির্মাণের দায়িত্বে নেই কোনো ইঞ্জিনিয়ার। তিনি মনগড়াভাবে এটি করছেন, এতে করে আগামী দিনে আরও বেশি পানিবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে।

অভিযুক্ত চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি রকি মেম্বারের সাথে কথা বলে পুল নির্মাণ করছি। এর আগেও অনেকেই করেছে, তাই আমিও করছি।”

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসাইন বলেন, “আমি এ বিষয়ে খবর নিচ্ছি। বেআইনি কোনো কিছু হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

ইএইচ

Link copied!