ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

জানুয়ারি ২৫, ২০২৬, ০২:৫৬ পিএম

কাউনিয়ায় সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত

রংপুরের কাউনিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আশরাফুল আলম নয়ন (৪০) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন। 

রোববার দুপুরে উপজেলার হলদিবাড়ি রেলগেট সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাউনিয়া থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে রংপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই আশরাফুল আলম নয়নের মৃত্যু হয়। 

নিহত আশরাফুল আলম নয়ন কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের ভুতছাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশায় একজন গার্মেন্টস শ্রমিক ছিলেন। পারিবারিক সূত্র জানায়, মাত্র দুই দিন আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন তিনি।

দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ইএইচ

Link copied!