ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:৪৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে। 

শনিবার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর বিষ্ণুপুর বিওপির টহল দল সীমান্ত পিলার-২০১৪/এমপি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কাশেমপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৬৬ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ভারতীয় মদের সর্বমোট সিজার মূল্য ২,৪৯,০০০ টাকা।

এ ছাড়া রোববার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর আজমপুর বিওপির টহল দল সীমান্ত পিলার-২০১৯/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আজমপুর মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ ৯৮ বোতল আটক করতে সক্ষম হয়। আটককৃত ইস্কফ এর সর্বমোট সিজার মূল্য ৩৯,২০০ টাকা। উল্লেখ্য, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) ২,৮৮,২০০ টাকা মূল্যের ভারতীয় মদ এবং ইস্কফ আটক করা হয়েছে।

উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে। 

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়।

ইএইচ

Link copied!