ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

জানুয়ারি ২৫, ২০২৬, ০৭:০৩ পিএম

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন

গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের আয়োজনে পৌর টাউন হলে জেলার নয়টি উপজেলা থেকে আগত প্রায় সহস্রাধিক ইমাম, পেশ ইমাম ও খতিবদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।

তিনি বক্তব্যে ইমাম ও খতিবগণের কাছে সহযোগিতা কামনা করে বলেন, সমাজে ধর্মীয় নেতৃবৃন্দের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমাম ও খতিবগণ মানুষের কাছে নৈতিকতার বার্তা পৌঁছে দেন। আপনাদের মাধ্যমে আমরা গণভোটের গুরুত্ব, সঠিক তথ্য এবং দায়িত্ববোধ ছড়িয়ে দিতে চাই। আপনারা প্রশাসনকে সহযোগিতা করলে ভোটার উপস্থিতি যেমন বাড়বে, তেমনি একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু গণভোট অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে কুড়িগ্রাম সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের সঞ্চালনা ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আব্দুর রাজ্জাক রনির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি পিপিএম, কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক পিএসসি, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর মো. ইনজামামুল আলম ও আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এস এম সাখাওয়াৎ হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাসহ সহস্রাধিক ইমাম, পেশ ইমাম ও খতিবগণ।

ইএইচ

Link copied!