পনির ভূঁইয়া, সোনারগাঁ
জানুয়ারি ২৬, ২০২৬, ০২:০২ পিএম
সারা বাংলাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পুরো বাংলাদেশে একযোগে মোট ১০০টি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে এই কেন্দ্রগুলোর উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহম্মেদ তৈয়ব।
এ সময় সোনারগাঁ উপজেলার প্রশিক্ষণ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল জিনাত, উপজেলা প্রকৌশলী আলমগীর চৌধুরী, আইসিটি অফিসার ফারজানা খান তমা, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার প্রধান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, কৃষি কর্মকর্তা আবু সাইদ তারেক, সমাজসেবা কর্মকর্তা ইকবাল হোসাইন ও উপজেলা প্রকৌশলী অফিসের অ্যাকাউন্ট্যান্টসহ অনেকে।
ইএইচ