ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:২৭ পিএম

ইনসানিয়াত বিপ্লবের নির্বাচনী ইশতেহার ঘোষণা

ইনসানিয়াতের দর্শনের আলোকে বৈষম্যহীন মানবতার রাষ্ট্র গঠনের লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ তাদের নির্বাচনী ইশতেহারে ৪৮টি প্রতিশ্রুতি ঘোষণা করেছে।

সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিশ্রুতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন সংগঠনের প্রার্থী শেখ হানিফ।

ইশতেহার ঘোষণাকালে শেখ হানিফ বলেন, ইনসানিয়াত বিপ্লবের রাজনীতির মূল দর্শন হলো মানুষকে মানুষ হিসেবে দেখা; ধর্ম, বর্ণ, লিঙ্গ, জাতি কিংবা জাতীয়তার ভিত্তিতে কোনো বিভাজন নয়।

তিনি বলেন, মানবতার রাজনীতি ছাড়া পৃথিবীর সব রাজনীতি শেষ পর্যন্ত একক গোষ্ঠীবাদ ও স্বৈরশাসনের দিকে ধাবিত হয়, যা মানবজীবন ও রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনে।

ঘোষিত ইশতেহারে শিল্পকারখানা স্থাপন ও কর্মসংস্থান সৃষ্টি, মানবিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়ন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ, স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণ এবং সব নাগরিকের সমান নিরাপত্তা ও মর্যাদাভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হয়।

প্রার্থী শেখ হানিফ বলেন, ধর্মের নামে সাম্প্রদায়িক হিংস্র রাজনীতি এবং বস্তুবাদী জাতীয়তাবাদের নামে একক গোষ্ঠীকেন্দ্রিক শাসন উভয়ই মানবতার জন্য ক্ষতিকর। ইনসানিয়াত বিপ্লব এসব চরমপন্থার বাইরে দাঁড়িয়ে সর্বজনীন মানবতার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, মানবতার রাষ্ট্রে প্রত্যেক মানুষ তার নিজ নিজ বিশ্বাস, মতাদর্শ ও জীবনধারা নিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারবে এবং রাষ্ট্র হবে সব নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষার নিশ্চয়তা।

মানবতার রাজনীতির প্রবর্তক ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় জেলা সদস্য সচিব মাঈনউদ্দিন টিটুর সঞ্চালনায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও জেলা কমিটির উপদেষ্টা আহমদ শাহ মোর্শেদ।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার নির্বাচনী ৬টি আসনের আপেল প্রতীকের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জেলা যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার শরীফ মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব মো. মাঈন উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের আখাউড়া উপজেলা শাখা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফি উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের জেলা যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল হক ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের জেলা যুগ্ম আহ্বায়ক মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতারা আসন্ন নির্বাচনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের আপেল প্রতীকে ভোট দিয়ে মানবতার রাষ্ট্র গঠনের আহ্বান জানান।

ইএইচ

Link copied!