ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নকলায় একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

আব্দুল্লাহ আল-আমিন, নকলা (শেরপুর)

জানুয়ারি ২৮, ২০২৬, ০৫:৫০ পিএম

নকলায় একই মঞ্চে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ইশতেহার পাঠ

শেরপুরের নকলায় একই মঞ্চে দাঁড়িয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার পাঠ করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন দলের প্রতিদ্বন্দ্বী সংসদ সদস্য প্রার্থীরা। 

বুধবার বিকেলে পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠান হয়।

এতে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর পক্ষে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, জামায়াতের প্রার্থী মু. গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলনের আব্দুল্লাহ আল কায়েস এবং এবি পার্টির প্রার্থী মো. আব্দুল্লাহ বাদশা উপস্থিত ছিলেন, একে একে তাঁরা নির্বাচনী ইশতেহারের প্রধান দিকগুলো তুলে ধরেন।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমানের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন চন্দ্র গোপ প্রমুখ।

ইএইচ

Link copied!