ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাউজানে গভীর নলকূপের গর্তে ৩ বছরের শিশু, চলছে উদ্ধার চেষ্টা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৩৫ পিএম

রাউজানে গভীর নলকূপের গর্তে ৩ বছরের শিশু, চলছে উদ্ধার চেষ্টা

চট্টগ্রামের রাউজান উপজেলায় একটি গভীর নলকূপের গর্তে মিসবাহ নামে তিন বছরের এক শিশু পড়ে গেছে। 

বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধারে স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতা অব্যাহত রয়েছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, শিশুটি ঠিক কীভাবে গর্তে পড়ে গেছে এবং নলকূপের গভীরতা ঠিক কতটা, সে সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ ঘটনাস্থলে থেকে উদ্ধার কার্যক্রম পর্যবেক্ষণ করছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা বাঁশের লাঠি ব্যবহার করে শিশুটিকে গর্ত থেকে টেনে তোলার চেষ্টা করছেন। ভিডিওতে একজনকে শিশুটির উদ্দেশে বলতে শোনা যায়, যাতে সে শক্ত করে বাঁশটি ধরে রাখে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসকে সংবাদ দেওয়া হয়। ফায়ার সার্ভিসের বিশেষ দল ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন। শিশুটির পরিবার ও এলাকাবাসীর মধ্যে এখন চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

জেএইচআর

Link copied!