ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের লক্ষ্যে ৫৪ বিজিবির সংবাদ সম্মেলন

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৩১ পিএম

নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ আয়োজনের লক্ষ্যে ৫৪ বিজিবির সংবাদ সম্মেলন

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কাজ করছে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন। 

শুক্রবার সকালে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী মিডিয়া ব্রিফিং করে স্থানীয় গণমাধ্যম কর্মীদের বিজিবির কার্যক্রম তুলে ধরেন। এতে বাঘাইহাট ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. হাছান ইমাম ও সহকারী পরিচালক এডি আব্দুল আউয়ালসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

এ সময় তিনি বলেন, রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলায় ৩৯টি ভোট কেন্দ্রের মধ্যে সাজেক ইউনিয়নের দুর্গম পাহাড়ে তিনটি ভোটকেন্দ্র (বেতলিং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিয়ালদাইলুই সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তুইচুইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়) বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্বতন্ত্রভাবে (সামরিক বাহিনী ব্যতীত) নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্ব পালন করবে।

এ ছাড়া বাঘাইছড়ি উপজেলাধীন সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নের আরও নয়টি ভোট কেন্দ্রে বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে, যাতে করে যেকোনো পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নিশ্চিত করা যায়।

বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর সদস্যগণ আগামী ৩১ জানুয়ারি বেইজ ক্যাম্পে গমন করবেন এবং পাঁচটি প্লাটুন রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে মোতায়েন করা হবে। 

জেলা ও উপজেলা প্রশাসনের সহায়তায় মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ নির্বাচনকালীন পুরো সময়জুড়ে স্বতন্ত্রভাবে মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।

সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন নিশ্চিতকল্পে ইতিমধ্যে আমাদের বিজিবির সদস্যবৃন্দ দুই ধাপে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং মহড়া অনুশীলন করেছেন। বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) সৈনিকদের নিয়মিত নির্বাচনী মহড়া ও হেডকোয়ার্টার বিজিবি কর্তৃক প্রদত্ত সরঞ্জামাদির মাধ্যমে রায়োট কন্ট্রোল প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। 

এ ছাড়াও ড্রোনের মাধ্যমে নির্বাচনী এলাকায় সার্ভেইল্যান্সের জন্য দক্ষ জনবল গড়ে তোলা হয়েছে। পরিস্থিতি মোকাবেলার প্রয়োজনে নন লেথাল ওয়েপন বা অপ্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণ পরবর্তী বিজিবির প্রতিটি সদস্য এখন অনেক বেশি আত্মবিশ্বাসী এবং নিষ্ঠার সাথে এ পবিত্র দায়িত্ব পালনে সংকল্পবদ্ধ।

ইএইচ

Link copied!