ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে গুলিসহ এয়ারগান উদ্ধার

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া

জানুয়ারি ৩০, ২০২৬, ০৩:৪১ পিএম

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন থেকে গুলিসহ এয়ারগান উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৬০টি গুলিসহ একটি এয়ারগান উদ্ধার করেছে র‍্যাব-৯। 

শুক্রবার রাত পৌনে তিনটার দিকে রেলস্টেশন সংলগ্ন একটি ফার্মেসির সামনে থেকে এ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। র‍্যাব জানায়, রাত সোয়া দুইটার দিকে তারা সংবাদ পায় যে রেলস্টেশন এলাকায় অস্ত্র জাতীয় কিছু পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পরিপ্রক্ষিতে র‍্যাবের দলটি সেখানে পৌঁছে তল্লাশি শুরু করে। একপর্যায়ে একটি ফার্মেসির সামনে পরিত্যক্ত রেললাইনের কাঠের স্লিপারের পাশ থেকে একটি এয়ারগান ও ৬০টি গুলি উদ্ধার করা হয়।

তবে এয়ারগান ও গুলির সাথে সংশ্লিষ্ট কাউকে সেখানে পাওয়া যায়নি। উদ্ধার করা এয়ারগান ও গুলিগুলো নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে ধারণা করছে র‍্যাব।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা আলামতগুলো জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!