ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আব্দুস সালাম পিন্টু

টাঙ্গাইলের উন্নয়নে সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন, টাঙ্গাইল

জানুয়ারি ৩১, ২০২৬, ০২:২৪ পিএম

টাঙ্গাইলের উন্নয়নে সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলের রাজনীতিতে বইছে উৎসবের হাওয়া। বিশেষ করে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুর এক আবেগঘন বক্তব্যে টাঙ্গাইল ৫ সদর আসনের নির্বাচনী সমীকরণ নতুন মাত্রা পেয়েছে। 

শনিবার সকালে টাঙ্গাইলের শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন কমা টাঙ্গাইলের হারানো গৌরব ও উন্নয়ন পুনরুদ্ধার করতে সুলতান সালাউদ্দিন টুকুর কোনো বিকল্প নেই।

শাহীন ইসলামিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সালাম পিন্টু তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, কমা আমি দীর্ঘ ২০ বছর টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আপনাদের সেবা করেছি। ১৭ বছর আগে যাঁরা আমার পাশে ছিলেন কমা তাঁরা জানেন আমার পরিবার কখনো অন্যায় বা অপকর্মের আশ্রয় নেয়নি। আমরা সবসময় সততা ও নিষ্ঠাকে পুঁজি করে রাজনীতি করেছি।

তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বিনীত অনুরোধ জানিয়ে বলেন, কমা আমার ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবার ধানের শীষ নিয়ে আপনাদের মাঝে এসেছে। আমাদের পরিবারের প্রতি আপনাদের যে বিশ্বাস রয়েছে কমা আমি নিশ্চিত টুকু তার সততা ও কর্মদক্ষতা দিয়ে সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করবে। টাঙ্গাইলের অতীত রাজনৈতিক ঐতিহ্যের কথা স্মরণ করে সাবেক এই উপমন্ত্রী বলেন কমা এক সময় টাঙ্গাইল থেকে মান্নান সাহেব কমা মাহমুদুল হাসান সাহেব এবং আব্দুর রহমান সাহেবের মতো প্রথিতযশা ব্যক্তিরা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

টাঙ্গাইলের উন্নয়নের জন্য ঠিক তেমন মানের একজন যোগ্য ও বলিষ্ঠ কণ্ঠস্বর সংসদে থাকা অত্যন্ত জরুরি। বর্তমান প্রেক্ষাপটে সুলতান সালাউদ্দিন টুকুই সেই অভাব পূরণ করতে সক্ষম। নির্বাচনী জনসভার মতো রূপ নেওয়া এই অনুষ্ঠানে পিন্টু আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সুলতান সালাউদ্দিন টুকুকে বিজয়ী করার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন কমা ধানের শীষের বিজয় মানেই টাঙ্গাইলের সাধারণ মানুষের বিজয়।

শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মাছুদুল আমীন শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খোদ সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানে টাঙ্গাইল বিএনপির স্থানীয় নেতা কমা কর্মী ছাড়াও বিপুল সংখ্যক অভিভাবক ও সাধারণ মানুষ অংশ নেন। উল্লেখ্য কমা এবারের নির্বাচনে টাঙ্গাইলের রাজনীতিতে পিন্টু কমা টুকু ভ্রাতৃদ্বয় অত্যন্ত শক্তিশালী অবস্থানে রয়েছেন।

বড় ভাই আব্দুস সালাম পিন্টু লড়ছেন টাঙ্গাইল ২ ভূঞাপুর কমা গোপালপুর আসন থেকে এবং ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু লড়ছেন টাঙ্গাইল ৫ সদর আসন থেকে। টাঙ্গাইলের যোগ্য নেতৃত্বের অভাবে উন্নয়ন থমকে আছে বলে মন্তব্য করেন আব্দুস সালাম পিন্টু। তিনি তাঁর পরিবারের সততার দৃষ্টান্ত দিয়ে ভাই সুলতান সালাউদ্দিন টুকুর জন্য ভোট প্রার্থনা করেন। টাঙ্গাইলের দুটি গুরুত্বপূর্ণ আসনে একই পরিবারের দুই হেভিওয়েট প্রার্থীর উপস্থিতি নির্বাচনী লড়াইকে আরও জমজমাট করে তুলেছে।

আব্দুস সালাম পিন্টুর এই বক্তব্য টাঙ্গাইল সদর আসনের সাধারণ ভোটারদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতা হিসেবে তাঁর এই ব্যক্তিগত নিশ্চয়তা নির্বাচনী বৈতরণী পার হতে ছোট ভাই টুকুর জন্য কতটুকু সহায়ক হয় কমা সেটিই এখন দেখার বিষয়।

জেএইচআর

Link copied!