ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মোনাফেকদের কোনো অস্তিত্ব রাখা হবে না: ছাত্রদল সভাপতি রাকিব

নকলা (শেরপুর) প্রতিনিধি

নকলা (শেরপুর) প্রতিনিধি

জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:৪৮ পিএম

মোনাফেকদের কোনো অস্তিত্ব রাখা হবে না: ছাত্রদল সভাপতি রাকিব

শেরপুরের নকলায় শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব। 

শনিবার দুপুরে পৌর শহরের হাসপাতাল রোডে বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি নেতা-কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেন।

ছাত্রদল সভাপতি বলেন, বিএনপি গত ১৫ বছরের বেশি সময় ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে রাজপথে ছিল, তবুও আওয়ামী লীগের সাথে আপস করেনি। 

তিনি আরও বলেন, একটি দল আছে যারা মোনাফেক, এরা ভয়ে হাসিনার বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার সাহস করেনি।

রাকিবুল ইসলাম রাকিব বলেন, দেড় বছর অনেক ধৈর্য ধরেছি। এত দিনে অনেক প্রোপাগান্ডা ছড়িয়েছেন। আমরা শুধু সুন্দর একটি জাতীয় নির্বাচন ও স্থিতিশীল বাংলাদেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু ছাড় দেওয়ার দিন শেষ, আগামী ১২ তারিখ তাদের কবর রচনা করবে বাংলাদেশের জনগণ।

এ সময় তিনি শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান খাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার পাশাপাশি জনবান্ধব উদ্যোগগুলোর বিষয় তুলে ধরেন। 

তিনি শেরপুর-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীকে বিজয়ী করতে সকল নেতা-কর্মীর প্রতি অনুরোধ জানান। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!