ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৪:০৪ পিএম

মাগুরায় ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর

মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ভায়না মোড় এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের একটি এটিএম বুথে ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটের দিকে যশোর রোড সংলগ্ন ওই বুথে এ ঘটনা ঘটে।

ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মো. ওলিউল্লাহ রহমান (৩৫) নামের এক ব্যক্তি বুথের ম্যানেজার মো. মনিরুল ইসলামের কাছে তার অ্যাকাউন্ট থেকে টাকা চুরির অভিযোগ করেন।

ওলিউল্লাহর দাবি, গত ২৬ জানুয়ারি তার অ্যাকাউন্ট থেকে অজ্ঞাত ব্যক্তি ৪০ হাজার টাকা উত্তোলন করে নিয়েছে।

এ সময় বুথ ম্যানেজার তাকে ব্যাংকের হটলাইন নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেন এবং জানান যে তদন্ত সাপেক্ষে ভিডিও ফুটেজ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে। তবে ওলিউল্লাহ কোনো কথা না শুনে বুথের বাইরে গিয়ে পড়ে থাকা ইট দিয়ে এটিএম বুথের কাচে আঘাত করে তা ভেঙে ফেলেন।

অভিযুক্ত ওলিউল্লাহ রহমান সদর উপজেলার শান্তিবাগ পাড়া এলাকার খয়বার মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, ওলিউল্লাহ রহমান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন। সেখান থেকে ফেরার পর তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে। প্রায় তিন বছর ধরে তিনি বাড়িতেই অবস্থান করছেন।

এ ঘটনায় এটিএম বুথের সামনের কাচ ভেঙে আনুমানিক ৩৫ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ব্যাংক সূত্রে জানা গেছে। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

ইএএচ

Link copied!