সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৬:৫৭ পিএম
‘ব্যাচ একাশি, হৃদয়ে ভালোবাসি’ এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামে এসএসসি ১৯৮১ ব্যাচের শিক্ষার্থীদের বনভোজন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার জেলার উলিপুরের জিয়া পুকুর পর্যটন এলাকায় দিনভর এ মিলনমেলা অনুষ্ঠিত হয়।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা আয়োজনের মধ্য দিয়ে চলে এ কর্মসূচি। দীর্ঘ দিন পর পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই স্মৃতিচারণায় মেতে ওঠেন।
আয়োজনের মধ্যে ছিল খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লটারি। স্মৃতিচারণা করতে গিয়ে অনেকে আবেগপ্রবণ হয়ে পড়েন। আগামীতে প্রতিবছর এমন মিলনমেলার আয়োজন করার অঙ্গীকার করেন তারা। পুনর্মিলনীতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আবদুল কাইয়ুম রনজু, প্রতীমা রানী, খলিল মোল্লা, আবদুল ওহায়েদ, গোলাম রব্বানী, রাম জীবন কুণ্ডু, ডা. শংকর, অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান ও হেলেন বেগম প্রমুখ।
ইএইচ