তারেক পাঠান, পলাশ (নরসিংদী)
ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:২২ পিএম
নরসিংদীর পলাশে নিরাপদ ফসল উৎপাদন ও সচেতনতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার শুরু হওয়া এ কর্মশালা সোমবার বিকেলে সমাপ্ত হয়। উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে মোট ৪টি ব্যাচে কৃষক-কৃষাণীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।
পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘পার্টনার’ প্রোগ্রামের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার অতিরিক্ত পরিচালক (উপকরণ) মো. রওশন আলম।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুল হক, অতিরিক্ত উপপরিচালক (শস্য) সালাউদ্দিন টিপু ও পার্টনার প্রকল্পের ঢাকা অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো. জগলুল হায়দার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সালেহউদ্দিন।
প্রশিক্ষণে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আধুনিক ও টেকসই কৃষি পদ্ধতির ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশবান্ধব উপায়ে ফসল উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের দক্ষ করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ইএইচ