ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনাজপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৫:৪০ পিএম

দিনাজপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থীর গণসংযোগ ও পথসভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী একেএম ব্যারিস্টার কামরুজ্জামানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন।

বিকেলে উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাট এলাকায় আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধানের শীষের প্রার্থী একেএম ব্যারিস্টার কামরুজ্জামান।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকনসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে কামরুজ্জামান বিভিন্ন ইউনিয়ন ঘুরে ব্যাপক গণসংযোগ করেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি ভোটারদের কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।

গত এক সপ্তাহে তিনি ফুলবাড়ী উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং পার্বতীপুরের ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় দিনরাত ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়েছেন। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, পার্বতীপুর ও ফুলবাড়ী নির্বাচনী এলাকায় প্রচারণার আমেজ তত বাড়ছে। গ্রামগঞ্জে জমে উঠেছে নির্বাচনের ডামাডোল।

এদিকে নির্বাচনী বিধিমালা লঙ্ঘন যাতে না হয়, সে জন্য নির্বাচন কমিশন সজাগ দৃষ্টি রাখছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা বাড়ানো হয়েছে।

ইএইচ

Link copied!