ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আমরা ইসলাম হৃদয়ে ধারণ ও পালন করি: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৮:০৩ পিএম

আমরা ইসলাম হৃদয়ে ধারণ ও পালন করি: শামা ওবায়েদ

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষের প্রার্থী শামা ওবায়েদ বলেছেন, ‘আমরা ইসলাম হৃদয়ে ধারণ ও পালন করি। আমরা ইসলাম বিক্রি করে খাই না।’ 

সোমবার বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, ইসলামের বড় শিক্ষা হচ্ছে মানবতা। মানুষের পাশে থাকতে হবে এবং উপকার করতে হবে। মানুষের ক্ষতি করা যাবে না, কাউকে অপমান বা অত্যাচার করা যাবে না।

তিনি আরও বলেন, ‘আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়েদুর রহমান কখনো সালথা ও নগরকান্দায় অনাচার করেননি। তাঁর সন্তান হিসেবে আমি কথা দিতে পারি, আমার ব্যক্তিগত চাওয়া-পাওয়ার কিছু নেই। আমার একটাই চাওয়া, আপনারা ভালো থাকবেন।’

ভোটারদের উদ্দেশে শামা ওবায়েদ বলেন, ‘আপনারা যদি আমাকে ভোট দেন, তবে বোন ও মেয়ে হিসেবে আমৃত্যু আপনাদের পাশে থাকব। আমার কোনো স্বার্থ নেই, আমার বাবাও কখনো স্বার্থ দেখেননি। তিনি দলমত নির্বিশেষে সবাইকে বুকে টেনে নিয়েছেন এবং সবার জন্য কাজ করেছেন।’

উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বরের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর হক টুলু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, প্রচার সম্পাদক মো. নাসির মাতুব্বর ও বিএনপি নেতা ইনামুল হোসেন এনামুল হোসেন তারা মিয়া।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা আব্দুর রব, কামরুজ্জামান আলী, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ, হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হুসাইন ও বালাম হোসেন এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম ও রেজাউল ইসলাম রাজসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!