ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পটুয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

মশিউর রহমান বাবলু, পটুয়াখালী

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:০৬ পিএম

পটুয়াখালীতে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণা ক্রমেই জমে উঠছে। সময় যত এগোচ্ছে, ততই বাড়ছে প্রার্থীদের গণসংযোগ ও রাজনৈতিক তৎপরতা।

এরই ধারাবাহিকতায় পটুয়াখালী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে বড়বাড়ি এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পটুয়াখালী-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।

মতবিনিময় সভা শেষে তিনি বড়বাড়ি নিবাসী পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ওয়ার্ড বিএনপির সভাপতি জহিরুল ইসলামসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আলতাফ হোসেন চৌধুরী বলেন, নির্বাচিত হলে তিনি সাধারণ মানুষের পাশে থেকে দেশ ও পটুয়াখালীর উন্নয়নে কাজ করবেন। তিনি শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যকে সময়োপযোগীভাবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 

এএন

Link copied!