ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাগুরায় ড্যাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

মিরাজ আহমেদ, মাগুরা

মিরাজ আহমেদ, মাগুরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০২:৪৬ পিএম

মাগুরায় ড্যাবের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মাগুরায় গরিব ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাগুরা শহরের ইটখোলা বাজার এলাকায় ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মাগুরা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই কর্মসূচিতে প্রায় ২৫০ থেকে ৩০০ জন অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।

কর্মসূচির উদ্বোধন করা হয় সকাল ৯টা থেকে ১০টার মধ্যে। পরে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আশিস কুমার সাহা, এমবিবিএস (এমএমসি), পিজিটি (চক্ষু), এমপিএইচ। তিনি ইসলামিয়া চক্ষু হাসপাতাল ঢাকার সাবেক সিনিয়র মেডিকেল অফিসার। তাঁর তত্ত্বাবধানে বিশেষ করে চক্ষু রোগীদের সেবা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোয়ার হোসেন খান, সদস্য সচিব, বিএনপি এবং মাগুরা-০১ আসনের বিএনপি মনোনীত পদপ্রার্থী।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আহমেদ আলী, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য আমিনুর রহমান খান পিকুল, যুবদল মাগুরা জেলা সভাপতি অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরিফুজ্জামান (রাজা) ও মিলন শরীফ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকরা বলেন, জনগণের পাশে থাকা বিএনপির রাজনৈতিক ও সামাজিক দায়িত্বের অংশ হিসেবেই এ ধরনের মানবিক কর্মসূচি নিয়মিতভাবে চালু থাকবে। ভবিষ্যতেও ড্যাবের মাধ্যমে স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া সেবাগ্রহীতারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে সন্তোষ প্রকাশ করেন।

জেএইচআর

Link copied!