ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্বাচনী দায়িত্ব পবিত্র আমানত: আনসার মহাপরিচালক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৬:১৪ পিএম

নির্বাচনী দায়িত্ব পবিত্র আমানত: আনসার মহাপরিচালক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে টাঙ্গাইলে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

সমাবেশে মহাপরিচালক বলেন, মৌলিক প্রশিক্ষণের আলোকে ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে রাষ্ট্রীয় দায়িত্ব পালনই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রধান ভিত্তি। নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা নিঃসন্দেহে চ্যালেঞ্জিং; তবে সম্মিলিত প্রস্তুতি ও দায়িত্ববোধ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্যের সম্মিলিত শক্তিই যেকোনো অনিয়ম ও আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ আরও বলেন, অপশক্তির প্রভাবমুক্ত রেখে জাতিকে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া শুধু দায়িত্ব নয়, এটি একটি পবিত্র আমানত। ভোটারদের আস্থা ও বিশ্বাসের সুরক্ষা দিয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অতীতের মতোই অটল থাকবে।

সমাবেশটি একই সময়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রাজশাহী, নওগাঁ ও ময়মনসিংহ জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। এসব জেলার দায়িত্বপ্রাপ্ত সদস্যরাও একযোগে মহাপরিচালকের দিকনির্দেশনা গ্রহণ করেন।

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে মহাপরিচালক বলেন, প্রতিটি সদস্যকে বাহিনীর একজন যোগ্য প্রতিনিধি হিসেবে নিজেকে উপস্থাপন করতে হবে। এতে জনগণের কাছে বাহিনীর গ্রহণযোগ্যতা ও জনআস্থা বহুগুণ বৃদ্ধি পাবে।

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই প্রস্তুতিমূলক সমাবেশ দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ইএইচ

Link copied!