ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটের দিকে হাত বাড়ালে ডানা খুলে ফেলতে হবে: ডা. শফিকুর রহমান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৪:৪২ পিএম

ভোটের দিকে হাত বাড়ালে ডানা খুলে ফেলতে হবে: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ ৫৪ বছর পার করলেও আজও মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বাসস্থান নিশ্চিত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেন, আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে রাজনৈতিক কারণে গুম, নির্যাতন বা আয়না ঘরে যেতে হয়। আগামীর বাংলাদেশ হবে কোরআন ও ইনসাফের বাংলাদেশ।

শুক্রবার রাতে ফরিদপুরের বোয়ালমারী এলাকায় ১১ দলীয় জোটের প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্যার সমর্থনে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আগামী ১২ তারিখের ভোট বিগত নির্বাচনগুলোর মতো হবে না। ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে হবে। আকাশ থেকে সিল আসতে পারে বা কেন্দ্র দখল হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়ে তিনি কর্মীদের সতর্ক করে বলেন, কেউ যদি ভোটের দিকে হাত বাড়ায়, তবে তার ডানা খুলে ফেলতে হবে।

তিনি আরও বলেন, আমরা পরিবারতন্ত্র বা গোষ্ঠীগত দেশ চাই না। আমরা এমন এক দেশ চাই, যেখানে গরিবের ঘরে জন্ম নিয়েও রাষ্ট্রের সর্বোচ্চ পদে পৌঁছানো যাবে। সংখ্যালঘু ভাইদের নিরাপত্তা থাকবে এবং সরকারি কর্মকর্তারা জনগণের সেবা করবেন। ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আগামী নির্বাচন আমাদের মুক্তির হাতছানি দিচ্ছে।

অনুষ্ঠানে জামায়াত আমির ফরিদপুর-১ আসনের প্রার্থী ড. ইলিয়াস মোল্যাকে পরিচয় করিয়ে দেন এবং তার হাতে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দেন। তিনি বলেন, ১৮ কোটি মানুষ জানে অতীতে যারা সরকারে ছিল তারা কী দিয়েছে। এখন সময় এসেছে ঐক্যবদ্ধভাবে জনগণের সরকার গঠন করার।

ফরিদপুর-১ (বোয়ালমারী, মধুখালী, আলফাডাঙ্গা) আসনের পরিচালক আবু হারিছ মোল্যার সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন জেলা আমির মাওলানা বদরুদ্দীন, প্রার্থী প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্যা, কৃষিবিদ শেখ মাসুদ ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুফতি শারাফাত হোসাইন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদস্য সচিব শহিদুল ইসলাম।

ইএইচ

Link copied!