ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুড়িগ্রামে ভোটারদের উদ্বুদ্ধ করতে তথ্য অফিসের সংগীতানুষ্ঠান

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০৬:২০ পিএম

কুড়িগ্রামে ভোটারদের উদ্বুদ্ধ করতে তথ্য অফিসের সংগীতানুষ্ঠান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান প্রচারিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ভ্রাম্যমাণ ট্রাকযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ এ মোমেন। 

উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এ ধরনের সচেতনতামূলক আয়োজন ভোটারদের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা শাহজাহান আলী ও কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

ভ্রাম্যমাণ ট্রাকটি জেলার ৪টি আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ভোটারদের উদ্বুদ্ধকরণে প্রচারণা চালাচ্ছে। এ সময় ভোটারদের নির্ভয়ে ও সুষ্ঠুভাবে ভোট প্রদান, ভোটের গুরুত্ব, নির্বাচনী আচরণবিধি মেনে চলা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা হয়।

ইএইচ

Link copied!