ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেড়ামারায় বিএনপির বিশাল জনসভা

হেলাল মজুমদার, ভেড়ামারা

হেলাল মজুমদার, ভেড়ামারা

ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৫:৫২ পিএম

ভেড়ামারায় বিএনপির বিশাল জনসভা

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। 

রোববার বিকেলে ভেড়ামারা সরকারি পাইলট মডেল হাইস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জনসমাগমে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহা. তৌহিদুল ইসলাম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘ভেড়ামারা-মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় জনগণের অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিগত ১৫–১৬ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। জনগণ ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে।’

প্রধান বক্তার বক্তব্যে কুষ্টিয়া-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, এ নির্বাচন শুধু একটি ভোট নয়, এটি জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের নির্বাচন। তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে এ অঞ্চলের জন্য সুস্পষ্ট উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি (কাজী জাফর) মহাসচিব ও সাবেক সংসদ সদস্য আহসান হাবীব লিংকন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দীন আহমেদ, লে. কর্নেল মো. শামসুজ্জামান (অব.), প্রফেসর ড. সাইফুল ইসলাম।

উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জানবার হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু ও বিএনপি নেতা বিজলী মালিথা। স্কুলের মাঠে জায়গা না পেয়ে অসংখ্য মানুষকে শহরের অলিগলিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ইএইচ

Link copied!