হেলাল মজুমদার, ভেড়ামারা (কুষ্টিয়া)
ফেব্রুয়ারি ৯, ২০২৬, ০৬:৩৫ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাকে ভিক্ষুকমুক্ত করার লক্ষ্যে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সোমবার বিকেলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সামনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে এ সময় প্রত্যেক ভিক্ষুককে দুটি করে ছাগল প্রদান করা হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম।
ছাগল পেয়ে আনন্দ প্রকাশ করে আরজেনা খাতুন নামের এক নারী বলেন, ‘খুব কষ্টে দিন পার করছিলাম। উপজেলা থেকে আমাকে এই দুইটা ছাগল দিয়েছে, আমি খুব খুশি। আমি ছাগল দুটি যত্ন সহকারে লালন-পালন করব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, ডা. আব্দুর রউফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজীব দাস গুপ্ত ও জহির উদ্দিন প্রমুখ।
উপজেলা প্রশাসন জানায়, ভিক্ষুকদের পরনির্ভরশীলতা কমিয়ে স্বাবলম্বী করে তুলতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
ইএইচ