ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ

বাঘাইছড়ি প্রতিনিধি

বাঘাইছড়ি প্রতিনিধি

ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০২:০৬ পিএম

বাঘাইছড়িতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রস্তুতিমূলক সমাবেশ

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে আয়োজিত এ সমাবেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. ছোহরাব হোসেন ও উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. তানজিল হোসেন। 

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ জন্য সদস্যদের সতর্কতা, শৃঙ্খলা ও পেশাদারত্ব বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

কর্মকর্তারা আরও জানান, উপজেলার ৩৯টি ভোটকেন্দ্রে ১৩ জন করে মোট ৫০৭ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বাহিনীর সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

ইএইচ

Link copied!