ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত প্রার্থী

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যর্থ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০২ পিএম

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে নির্বাচন কমিশন ব্যর্থ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মহসিন তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আমাদের প্রতিপক্ষ বন্ধুরা আমাদের ভোটার এবং এজেন্টদের বিভিন্নভাবে ভয়-ভীতি দেখাচ্ছে এবং বাড়ি বাড়ি গিয়ে তাদের হুমকি দিচ্ছে, তারা যেন এজেন্ট না হয়। 

তিনি বলেন, আমরা প্রশাসনের কাছে যে অভিযোগগুলো দিয়েছি এই অভিযোগগুলোর একটিরও দৃশ্যমান রেজাল্ট আমরা পাইনি এখনো। দৃশ্যমান রেজাল্ট যদি আমরা পেতাম তাহলে ধরে নিতাম লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে। যেহেতু দৃশ্যমান রেজাল্ট আমরা এখনো পাইনি, আশঙ্কা তো থেকেই যায়। আমরা যে অভিযোগগুলো পেয়েছি সেগুলো নিষ্পত্তি না হওয়ার কারণে আমরা মনে করছি এখনো লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। 

মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, দাঁড়িপাল্লার পক্ষে যেন তারা কাজ না করে। আমাদের প্রতিপক্ষ বন্ধু মাথাল মার্কায় যিনি আছেন উনার দলের কর্মীরা বিভিন্ন জায়গায় এজেন্টদের বাধা দিচ্ছে। আজকেও ভুরভুড়িয়া গ্রামের আমাদের এক এজেন্টের বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসছে। যদি তারা ভোটকেন্দ্রে এজেন্ট হিসেবে যায় তাহলে তারা বাড়িছাড়া করবে। 

জামায়াতের এই প্রার্থী জানান, আমরা ৩৩ টি ভোট কেন্দ্রকে ইতোমধ্যে হুমকি পেয়েছি। ওখানে মাথালের প্রতিপক্ষরা ওদের নেতৃবৃন্দ যারা আছেন, ওনারা হুমকি দিয়েছেন কেন্দ্রের ভোট আমরা কেটে ফেলবো, তোরা কেন্দ্রে কীভাবে যাবি, ভোটারদের যাওয়ার প্রয়োজন নাই আমরা সকাল-সকালই কেটে ফেলবো। 

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মহসিন তার প্রতিদ্বন্দ্বী মাথাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকির বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, জোনায়েদ সাকি ভাই তার ভোটার লিস্টে তার ছবি এবং প্রতীক ব্যবহৃত পেপার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, এটা স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন। আইনশৃঙ্খলা নিয়োজিত এবং নির্বাচন কমিশনের প্রতি আমার আবেদন শতভাগ নিরাপত্তার চাদরে থেকে যেন আমার ভোটাররা ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই দৃশ্যমান একটিভিটিস আমরা প্রত্যাশা করি। 

মাথাল প্রতীকের প্রার্থী জোনায়েদ সাকির পক্ষে প্রশাসনের ইনফ্লুয়েন্স ইনডাইরেক্ট করছে। আমরা বিভিন্নভাবে খবর পেয়েছি বিভিন্ন জায়গায় তারা প্রভাব সৃষ্টি করছে বলেও জানান তিনি। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাঞ্ছারামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী আবুল বাশার, সেক্রেটারি শামীম নুর ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, বাঞ্ছারামপুর পৌর জামায়াতে ইসলামের সাবেক সভাপতি মাসুদুর রহমানসহ আরও অনেকে।

এএন

Link copied!