ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে: সালাম পিন্টু

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ১২:৪৭ পিএম

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে: সালাম পিন্টু

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। একই সাথে তিনি যমুনার চরাঞ্চলবাসীর চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার রাতে ভূঞাপুর উপজেলা বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা জানান। আব্দুস সালাম পিন্টু বলেন, যমুনা নদীতে স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা গেলে এই অঞ্চলে শিল্পাঞ্চল গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও উল্লেখ করেন, চরাঞ্চলের মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ওই এলাকায় শিল্পকারখানা স্থাপন এবং আধুনিক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

সালাম পিন্টু নিরাপদ গোপালপুর-ভূঞাপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, এলাকার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

জেএইচআর

Link copied!