ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সালথায় সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০২:৪৫ পিএম

সালথায় সহিংসতাকারীদের কঠোর হুঁশিয়ারি শামা ওবায়েদের

ফরিদপুরের সালথায় চলমান সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-২ আসনের নবনির্বাচিত এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। শনিবার দুপুরে সাংবাদিকদের মাধ্যমে তিনি এই হুঁশিয়ারি দেন।

শামা ওবায়েদ বলেন, প্রিয় সালথাবাসী আপনারা শান্ত থাকুন। কোনো ধরনের সহিংসতা কাম্য নয়। হামলা ও সহিংসতাকারীদের বিরুদ্ধে আমার কঠোর অবস্থান। এসব কেউ করলে, তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান করছে, তাদেরকে সকলে মিলে সহযোগিতা করুণ। এলাকা নিরাপদ রাখুন। 

তিনি বলেন, আমি সকল পক্ষকে শান্ত থেকে এলাকার পরিবেশ ভালো রাখার আহ্বান জানাচ্ছি। আজকের সহিংসতা ও হামলায় যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে দাঁড়ানোর জন্য সকলকে অনুরোধ করছি।

উল্লেখ্য, আধিপত্য বিস্তার নিয়ে আজ শনিবার সকাল থেকে এখন পর্যন্ত সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার পরমেশ্বর্দী ইউনিয়নের ময়েনদিয়া এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ সময় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে অনেকে আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে, শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে সালথার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে মসজিদের মধ্যে ভোট দেওয়া নিয়ে তর্কের জেরে বিএনপি সমর্থকদের ওপর হামলা ও বাড়িঘর ভাঙচুর করার অভিযোগ উঠে। এতে অন্তত ১১ জন সমর্থক আহত হয়। উভয় স্থানেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এএন

Link copied!