আব্দুল্লাহ আল নাঈম, ব্রাহ্মণবাড়িয়া
ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১১:৩৬ এএম
‘জাগো মানব সেবাই মানুষের কল্যাণে’ এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বারিউড়া উত্তর পাড়া আমানত যুব ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র রমজান উপলক্ষে সম্প্রতি আয়োজিত এই অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বজলুর রহমান মাস্টার এবং সঞ্চালনা করেন মোহাম্মদ শোয়েব আহম্মেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউল মোস্তফা বাবুল।
সংগঠনের সভাপতি আব্দুল হাকিমের সার্বিক পরিচালনায় বক্তারা বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত এই সংগঠনটি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ সোহেল রানা, আলি আকবর সরদার, ফজল মিয়া, হাফেজ আলি আকবর সরদার ও দেওয়ান নজরুল। আলোচনা সভা শেষে এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
জেএইচআর