ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং

আল-আমিন, নীলফামারী

আল-আমিন, নীলফামারী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৪২ পিএম

নীলফামারীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং

নীলফামারী জেলা প্রশাসনের পক্ষ থেকে পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণ ও বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিং করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে নীলফামারী বড় বাজারে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান নিজে উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।

বাজার মনিটরিংয়ের সময় চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুর, সবজি ও মাংসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যাচাই করা হয়। এ সময় বিক্রেতাদের দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশনা দেন জেলা প্রশাসক।

ব্যবসায়ীদের অযৌক্তিক মূল্যবৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি ও মজুতদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের বিষয়ে সতর্ক করা হয়। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, রমজানে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নীলফামারী জেলার সহকারী পরিচালক মো. শামসুল আলম উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দও বাজার তদারকি কার্যক্রমে অংশ নেন।

জেএইচআর

Link copied!