ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রতিমন্ত্রী টুকু 

খাদ্যের নিরাপত্তা দেওয়া  সর্বোচ্চ বিবেচনায় নিয়েছি

রাইসুল ইসলাম লিটন , টাঙ্গাইল

রাইসুল ইসলাম লিটন , টাঙ্গাইল

ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০৮:০৭ পিএম

খাদ্যের নিরাপত্তা দেওয়া  সর্বোচ্চ বিবেচনায় নিয়েছি

কৃষি ও মৎস্য প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, নির্বাচনের ৩১ দফার যে প্রতিশ্রুতি ছিল সে অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করা ও খাদ্য নিরাপত্তা দেওয়া এ বিষয়গুলি আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা নিয়েছি। 

শনিবার দুপুরে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার জন্য সকলেরই সহযোগিতার প্রয়োজন আছে । এছাড়াও তৃণমূল পর্যায়ে অসহায় হতদরিদ্র যে মানুষগুলো রয়েছে তাদের জন্য সরকার সর্বোচ্চ পদক্ষেপ নিবে।

প্রতিমন্ত্রী বলেন, অসহায় মানুষগুলো সহজে যাতে সুলভ মূল্যে দুধ ডিম মাংস নিতে পারে এবং এই রমজানে বাজার যাতে নিয়ন্ত্রণ থাকে সেজন্যই এই উদ্যোগটি নেওয়া হয়েছে।

এছাড়াও সারা বাংলাদেশে পর্যায়ক্রমে সব জেলাতেই এই উদ্যোগটি নেওয়া হবে। যাতে করে মানুষ তার খাদ্যের তালিকায় যে প্রোটিনের প্রয়োজন সেই প্রোটিনের অভাব যতটুকু লাগব যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবে।

এ সময় জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজননের পরিচালক শাহজামান খান তুহিন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন  প্রমূখ।

জেএইচআর

Link copied!