ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:১৩ পিএম

গোপালগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিয়ের দাবিতে প্রেমিক সিজান খন্দকারের বাড়িতে অবস্থান করছেন এক তরুণী। 

রোববার রাত থেকে কাশিয়ানী সদর ইউনিয়নের জঙ্গল মুকুন্দপুর গ্রামে ওই বাড়িতে তিনি অবস্থান নেন। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সিজান বাড়ি থেকে পালিয়েছেন।

অবস্থান নেওয়া ওই তরুণী জানান, গত ৮ মাস ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সিজান তাঁর সঙ্গে একাধিকবার অনৈতিক সম্পর্কে জড়িয়েছেন। এখন সিজান বিয়ের কথা অস্বীকার করায় বাধ্য হয়ে তিনি এই পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, সিজান তাঁকে বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন।

সিজানের পরিবার এই সম্পর্ক মেনে নিতে নারাজ বলে জানা গেছে। তরুণী বাড়িতে আসার পর থেকেই সিজান ও তাঁর পরিবারের সদস্যরা ঘর ছেড়ে গা-ঢাকা দিয়েছেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং উৎসুক জনতা সিজানের বাড়িতে ভিড় জমাচ্ছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম্য মাতব্বররা বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন বলে খবর পাওয়া গেছে। তবে সিজান পলাতক থাকায় এ নিয়ে তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ঘটনা জানতে পেরে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেএইচআর

Link copied!