ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নবাবগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আদিবাসী ছাত্রী সোমা হাসদা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৩২ পিএম

নবাবগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আদিবাসী ছাত্রী সোমা হাসদা

মুসলমানদের আচার-ব্যবহার ও ধর্মীয় রীতিনীতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সোমা হাসদা (১৯) নামে এক কলেজছাত্রী। মঙ্গলবার পবিত্র কালেমা পাঠ করে তিনি ইসলামে দীক্ষিত হন।

সদ্য মুসলিম হওয়া এই ছাত্রীর বর্তমান নাম রাখা হয়েছে মোছাঃ খাদিজা বেগম। তিনি উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর ছোট মাদমপুর গ্রামের সুন্দুরাম হাসদার মেয়ে। ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি তিনি দিনাজপুর জজ কোর্টের একজন আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

খাদিজা বেগম জানান, ছোটবেলা থেকেই বন্ধু-বান্ধবীদের নামাজ, রোজা ও ধর্মীয় মাহফিল দেখে ইসলামের প্রতি তাঁর বিশেষ ভালোলাগা তৈরি হয়। ধীরে ধীরে এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তিনি সত্যের শীতল ছায়াতলে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। প্রথমে একজন মাওলানার মাধ্যমে কালেমা পাঠ করে পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেন বলে তিনি উল্লেখ করেন।

খাদিজা আরও জানান, আল্লাহর রহমতে তিনি এখন অনেক ভালো আছেন। তিনি যেন ইসলামের আদর্শ সঠিকভাবে মেনে চলতে পারেন এবং দ্বীনের শিক্ষা সবার কাছে পৌঁছে দিতে পারেন, সেজন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

জেএইচআর

Link copied!