ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মুন্সিগঞ্জে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা

 মুন্সিগঞ্জ প্রতিনিধি

 মুন্সিগঞ্জ প্রতিনিধি

মার্চ ৪, ২০২৬, ০২:১৬ পিএম

মুন্সিগঞ্জে চুরির অভিযোগে ২ জনকে পিটিয়ে হত্যা

মুন্সিগঞ্জের লৌহজংয়ে চুরির অভিযোগে দুইজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

নিহতরা হলেন, স্থানীয় গোয়ালিমান্দ্রা বেদে পল্লীর ফরহাদ মিয়ার পুত্র সাগর (৩০) ও মো. শহিদুলের পুত্র ছানারুল (৩০)। বুধবার ভোররাত তিনটার দিকে হলদিয়া ইউনিয়নের সাতঘরিয়া কমিউনিটি ক্লিনিকে এ পিটনির ঘটনা ঘটে, পরে সকালে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কমিউনিটি ক্লিনিকের বৈদ্যুতিক তার চুরির সময় দুজনকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাদের আটক করেন। পরে উত্তেজিত জনতা মারধর করলে তারা গুরুতর আহত হন। 

স্থানীয়দের দাবি, গত দুই সপ্তাহ আগে সাতঘরিয়া এলাকায় একটি খামার থেকে লক্ষাধিক টাকা মূল্যের ছাগল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত দুজনকে সন্দেহ করেন স্থানীয়রা।

এবিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, এ ঘটনার পর অভিযুক্ত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকাতে অভিযান চলছে।

এএন

Link copied!