ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

মার্চ ৭, ২০২৬, ০৮:৫৫ পিএম

বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থার ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা সদরে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা বাঞ্ছারামপুর উপজেলা শাখার সভাপতি এম এ আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ আকাশ।

এ সময় আরও বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আশেক এমরান, সাংবাদিক মো. জহিরুল হক, শাহ আলম সিকদার, চাঁন মিয়া সরকার, মো. রফিকুল ইসলাম, মোহাম্মদ ফারুক, রিফাত আবীর, ফয়সাল আহমেদ, শাহীন আহমেদ শুভসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কোষাধ্যক্ষ গাজী আবদুল হাই।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সমাজের অসংগতি, দুর্নীতি ও অনিয়ম তুলে ধরতে সাংবাদিকদের আরও বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। তারা বলেন, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এএন

Link copied!