ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উজিরপুরে প্রতিবন্ধী কাওসারের মুদির দোকানে অগ্নিসংযোগ, সব মালামাল ছাই

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

নাজমুল হক মুন্না, উজিরপুর (বরিশাল)

মার্চ ৮, ২০২৬, ০৭:১৮ পিএম

উজিরপুরে প্রতিবন্ধী কাওসারের মুদির দোকানে অগ্নিসংযোগ, সব মালামাল ছাই

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মো. কাওসার হাওলাদারের একমাত্র জীবিকার অবলম্বন মুদির দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার গভীর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগ সড়কের সানুহার মাধ্যমিক বিদ্যালয় সড়ক এলাকায় এই ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাওসার হাওলাদার একটি ছোট মুদির দোকান পরিচালনা করে কোনো রকমে তাঁর সংসার চালিয়ে আসছিলেন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দোকানটিতে আগুন ধরিয়ে দিলে মুহূর্তেই সব শেষ হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কাওসার হাওলাদার জানান, এলাকার কয়েকজন ধূমপায়ী প্রায়ই তাঁর দোকানে এসে বিড়ি-সিগারেট কিনতে চাইতেন। কিন্তু তিনি দোকানে ধূমপানজাত পণ্য বিক্রি করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই ধূমপায়ীরা প্রতিশোধমূলকভাবে তাঁর দোকানে আগুন দিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।

এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারটিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা প্রদান করা হবে।

জেএইচআর

Link copied!