ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১০, ২০২৬, ০৫:৫৪ পিএম

সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

টাঙ্গাইলের সখীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১টায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এড. আহমেদ আযম খান।

এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) শামছুন্নাহার শিলা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেহানা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিয়ন্তা বর্মণ, উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার আনোয়ার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএন

Link copied!