ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বান্দরবানে কৃষকদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান প্রতিনিধি

মার্চ ১৩, ২০২৬, ১১:৫৬ পিএম

বান্দরবানে কৃষকদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজান উপলক্ষে বান্দরবান সদর উপজেলা কৃষকদলের উদ্যোগে অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (১৩ মার্চ) বিকেলে জেলা সদরের ট্রাফিক মোড় এলাকায় এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

ইফতার বিতরণকালে কৃষকদলের নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে সমাজের নিম্ন আয়ের ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সেই লক্ষ্যেই কৃষকদলের পক্ষ থেকে এই ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বান্দরবান জেলা কৃষকদলের সভাপতি ইয়াছিনুল হক রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলমগীর চৌধুরী সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির খান, যুগ্ম আহ্বায়ক তারেক, রাজু, কামরুল, নয়নসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ইফতার বিতরণের পূর্বে দেশ ও জাতির সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

জেএইচআর

Link copied!