ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নির্ধারিত সময়ে অফিসে না থাকলে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৬, ১২:১১ এএম

নির্ধারিত সময়ে অফিসে না থাকলে কঠোর ব্যবস্থা: ত্রাণমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের সরকার নির্ধারিত সময়ে অবশ্যই কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো কর্মকর্তা সময়মতো অফিসে উপস্থিত না থাকেন এবং এ সংক্রান্ত অভিযোগ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের মানুষ বিএনপির নির্বাচনী ইশতেহার গ্রহণ করেছে বলেই বিপুল জনসমর্থন দিয়ে আমাদের সংসদে পাঠিয়েছে। আমরা জনগণের সেই আস্থার প্রতিদান দিতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

লালমনিরহাটের সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, আমরা একটি আলোকিত লালমনিরহাট গড়তে চাই। মাদক নিয়ন্ত্রণ, অনলাইন জুয়া এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলে প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। এ বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা হচ্ছে।

বন্ধ থাকা লালমনিরহাট বিমানবন্দর পুনরায় সচল করার বিষয়ে তিনি জানান, দ্রুত এটি সচল করার লক্ষ্যে তিনি ব্যক্তিগতভাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে লালমনিরহাট সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে, সকালে লালমনিরহাট সদর হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন ত্রাণমন্ত্রী। এ সময় হাসপাতালের ওয়ার্ড ও চারপাশের চরম অপরিচ্ছন্ন পরিবেশ দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ৬ ঘণ্টার আল্টিমেটাম দেন আসাদুল হাবিব দুলু।

জেএইচআর

Link copied!