ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পেঁয়াজের রাজধানী রাজবাড়ী-পাবনা-ফরিদপুর: গোয়ালন্দে মহাপরিচালক

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ (রাজবাড়ী)

মার্চ ১৪, ২০২৬, ০৫:৪৪ পিএম

পেঁয়াজের রাজধানী রাজবাড়ী-পাবনা-ফরিদপুর: গোয়ালন্দে মহাপরিচালক

রাজবাড়ী, পাবনা ও ফরিদপুর অঞ্চলকে দেশের ‘পেঁয়াজের রাজধানী’ হিসেবে আখ্যায়িত করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম। 

শনিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নে নারী কৃষি উদ্যোক্তা জাসমা আক্তারের পেঁয়াজ খেত ও ভার্মি কম্পোস্ট সার কারখানা পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন।

মহাপরিচালক জানান, আমদানিনির্ভরতা কাটিয়ে দেশ পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোচ্ছে। ২০২৪-২৫ অর্থবছরে ৬ লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে হলেও বর্তমানে তা মাত্র ৮৪ হাজার মেট্রিক টনে নেমে এসেছে। এ বছর দেশে ৭৮ হাজার হেক্টর জমিতে মুড়িকাটা এবং ২ লক্ষ ২৪ হাজার হেক্টর জমিতে হালি পেঁয়াজের আবাদ হয়েছে।

উদ্যোক্তা জাসমার উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, তরুণ প্রজন্ম মানসম্মত বীজ উৎপাদনে এগিয়ে এলে পেঁয়াজ আমদানি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে। বীজের ঘাটতি মেটাতে সরকার ইতিমধ্যে প্রণোদনা কর্মসূচি চালু করেছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা, রাজবাড়ীর উপপরিচালক ড. মোঃ শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে উদ্যোক্তা জাসমা আক্তার তাঁর নিজ হাতে তৈরি পাটের হস্তশিল্পের উপহারসামগ্রী মহাপরিচালকের হাতে তুলে দেন।

জেএইচআর

Link copied!