ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নাগরপুরে এমপি লাভলুর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৬, ০৭:৪৭ পিএম

নাগরপুরে এমপি লাভলুর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান শুরু

দেশব্যাপী এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনা বাস্তবায়নে টাঙ্গাইলের নাগরপুরে শুরু হয়েছে পরিচ্ছন্নতা অভিযান।

শনিবার সকালে নাগরপুর সদর বাজারে এই ‘ক্লিনলিনেস ড্রাইভ’ বা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু।

উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য রবিউল আউয়াল লাভলু বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান গত বুধবার এক বিশেষ ভিডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে মশাবাহিত রোগ থেকে রক্ষা করতে সব সংসদ সদস্যকে প্রতি শনিবার নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন। জনস্বাস্থ্যের গুরুত্ব বিবেচনায় আজ থেকে নাগরপুরে এই কার্যক্রম শুরু হলো, যা প্রতি শনিবার নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, সাধারণ মানুষকেও নিজ নিজ আঙিনা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিষ্কার রাখার মাধ্যমে এই সামাজিক আন্দোলনে শরিক হতে হবে।

পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আহম্মদ আলী রানা, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান ফারুক, শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত সদস্যসচিব নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিহাদ হোসেন ডিপটি এবং কৃষক দলের সাধারণ সম্পাদক মো. জাহিদ হাসান।

এছাড়াও নাগরপুর বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর উপজেলা ইউনিটের সভাপতি এস এম আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ী নেতারা এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন।

এএন

Link copied!