নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
মার্চ ১৫, ২০২৬, ০৪:২৩ পিএম
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের আটাপাড়া মৌজায় একটি মাটির খাদে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ট্যাফি ও ব্যাটারি জব্দ করেছে উপজেলা প্রশাসন।
রোববার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আটাপাড়া এলাকার একটি মাটির খাদে তল্লাশি চালিয়ে মজুদ রাখা ট্যাফি ও ব্যাটারি জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই মাটির খাদে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে রাখা ট্যাফি ও ব্যাটারি জব্দ করা হয় এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএন