ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মির্জাপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

মার্চ ১৫, ২০২৬, ০৭:০৯ পিএম

মির্জাপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে বিএনপি নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে নদীর তীর ও ফসলি জমির মাটি কাটার অপরাধে বিএনপি নেতাসহ ৮ মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। ৪টি ইউনিয়ন ভূমি উপসহকারী অফিসার পৃথক ৪টি মামলা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানা পুলিশ।

মামলায় অভিযুক্তরা হলেন, ভাতগ্রাম ইউনিয়নের চুয়াত্তর গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া (৪৫), গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামের সারোয়ার মল্লিক (৪৫) ও মনির হোসেন (৪২), ছলিমনগর গ্রামের সৈয়দ মাহমুদ জুবায়ের সুপ্রিম ও সৈয়দ জুয়েল, থলপাড়া গ্রামের জলিল (৪৫), মামুন (৪২) এবং সজল (৪১)।

জানা যায়, অভিযুক্তরা উপজেলার বিভিন্ন এলাকায় দুই ও তিন ফসলি জমি, নদীর তীর থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছিল। মাটি কাটা ও ড্রাম্পট্রাক চলায় এলাকার জমি ও রাস্তার ব্যাপক ক্ষতি হচ্ছে। তাদেরকে বারবার সতর্ক করার পরও মাটি কাটা অব্যাহত রাখায় মির্জাপুর থানায় মামলা করেন আজগানা, গোড়াই, ভাতগ্রাম ও ফতেপুর ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা।

মাটি ব্যবসায়ী উপজেলা বিএনপির সদস্য ইব্রাহীম মিয়া বলেন, জমির মাটি কিনে এলাকার মানুষের সাথে কথা বলে এবং তাদের ক্ষতিপূরণ দেওয়ার নিশ্চয়তা দিয়ে আমি মাটি কেটেছি। তারপরও আমার নামে মামলা করা হয়েছে। আমি আইনিভাবে এই মামলা মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছি।

আজগানা ইউনিয়ন ভূমি উপসহকারী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, সরকারি অনুমতি না নিয়ে অবৈধভাবে মাটি কাটার কারণে মাটি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করেছি।

মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ গুলি নথিভূক্ত করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এএন

Link copied!