ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

মার্চ ১৭, ২০২৬, ১১:৪৯ এএম

টাঙ্গাইলে ৪০ দিন জামাতে নামাজ পড়ায় পুরস্কার পেল ২৯ কিশোর-যুবক

টাঙ্গাইলে টানা ৪০ দিন তাকবিরের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় পুরস্কার পেলে ২৯ কিশোর ও যুবক।

সোমবার রাতে তারাবির নামাজের পর তাদের মধ্যে পুরস্কার হিসেবে পাঞ্জাবি, জায়নামাজ, আতর, টুপি ও ইসলামী বই বিতরণ করা হয়।

টাঙ্গাইল শহরের কলেজ পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি মহল্লার কিশোর ও যুবকদের নামাজে আগ্রহী ও মসজিদমুখী করতে ব্যতিক্রমী এ প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করে।

কলেজপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমান জানান, শবে বরাতের দিন থেকে প্রতিযোগিতায় অংশ নিতে মহল্লার ৫২ জন কিশোর ও যুবক নাম লেখান। পুরস্কারের জন্য ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে তাকবিরে উলার সঙ্গে আদায়ের শর্ত দেওয়া হয়। এতে সফল হয়ে মোট ২৯ জন পুরস্কারপ্রাপ্ত হন।

তিনি জানান, কিশোর ও যুবকদের ইসলামের দিকে ফিরিয়ে আনতে হলে নামাজের কোনো বিকল্প নেই। তাদের মোবাইল ফোনে আসক্তি কমিয়ে নামাজ ও ধর্মীয় কাজে উৎসাহিত এবং মসজিদমুখী করাই আমাদের মূল লক্ষ্য।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পরশ তালুকদার জানান, এমন উদ্যোগ আমাদের সমাজকে আরো সুন্দর করবে। এতে কিশোর ও যুবকেরা নামাজের প্রতি আগ্রহী হবে। তাদের দেখে অন্যরাও নামাজে আসবেন। প্রতিটি এলাকায় এমন উদ্যোগ নিলে সমাজ থেকে অপসংস্কৃতি দূর হবে। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে দ্বীন ইসলামের জন্য কবুল করেন। আমাদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান খান, সিনিয়র সহ-সভাপতি রেজানুর মির্জা, সাধারণ সম্পাদক পরশ তালুকদার, কোষাধ্যক্ষ নাসির উদ্দিন টিটু, মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাদ রহমানসহ মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

এএন

Link copied!