ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

নুরুজ্জামান শেখ, শরীয়তপুর

মার্চ ১৯, ২০২৬, ০৮:৩২ পিএম

শরীয়তপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের ঈদ উপহার বিতরণ

পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে শরীয়তপুরে দুস্থ ও অসচ্ছল মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে নগদ অর্থসহ বিভিন্ন ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টার দিকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এই মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইলোরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে পালং-জাজিরা আসনের দুস্থ ও অস্বচ্ছল মানুষের জন্য মোট ৪ লক্ষ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া উপহার হিসেবে ৭০০ পিস শাড়ি, ১০০ পিস থ্রি-পিস এবং ইমাম ও মোয়াজ্জিনদের জন্য ৫০ পিস মাথার রুমাল বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই সরকারের এই ক্ষুদ্র প্রয়াস। প্রকৃত অভাবী ও দুস্থ মানুষ যাতে এই সহায়তা পান, তা নিশ্চিত করতে প্রশাসন নিরলস কাজ করে যাচ্ছে। ঈদের আগে এই বিশেষ উপহার পেয়ে স্থানীয় অসহায় পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।

জেএইচআর

Link copied!