ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদপুরে সাবেক এমপি জিএম ফজলুল হকের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর প্রতিনিধি

মার্চ ১৯, ২০২৬, ০৮:৪৩ পিএম

চাঁদপুরে সাবেক এমপি জিএম ফজলুল হকের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন

চাঁদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জিএম ফজলুল হকের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সাধারণ মুসল্লি অংশগ্রহণ করেন।

জানাজায় ইমামতি করেন বাবুরহাট জামে মসজিদের খতিব মুফতি ফারুক আহমেদ। জানাজা শুরুর আগে মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন প্রকৌশলী মমিনুল হক এমপি, শেখ ফরিদ আহমেদ মানিক এমপি ও এম এ হান্নান এমপি।

এছাড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম এবং পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট ছেলে ব্যারিস্টার জিয়াউল হক জিকু বক্তব্য প্রদান করেন। বক্তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর অবদান শ্রদ্ধাভরে স্মরণ করেন।

জানাজা পরিচালনা করেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান। নামাজ শেষে বাবুরহাট বাজার সংলগ্ন মরহুমের নিজ বাসভবন 'হক মহল' মসজিদের পাশে তাঁকে সমাহিত করা হয়। এর আগে গত বুধবার (১৮ মার্চ) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, সাবেক এই সংসদ সদস্য গত ১৭ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন এবং দেশে-বিদেশে চিকিৎসা গ্রহণ করেছিলেন।

জেএইচআর

Link copied!