ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর প্রতিনিধি

মার্চ ২১, ২০২৬, ০৬:৩৪ পিএম

দিনাজপুর গোর-এ-শহীদ ময়দানে লাখো মুসল্লির ঈদ জামাত

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ ঈদগাহ দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ-শহীদ ময়দানে শনিবার (২১ মার্চ) সকাল ৯টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

২২ একর আয়তনের এই বিশাল ময়দানে প্রায় লাখো মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। জামাতে ইমামতি করেন মাওলানা মতিউর রহমান কাশেমী। নামাজে অংশ নেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুসা সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

দিনাজপুর জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এই জামাতে অংশ নিতে ঢাকা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা সমবেত হন। নামাজের আগে মুসল্লিদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা, মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধে আক্রান্ত মুসলমানদের রক্ষার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গত বছরের তুলনায় এবার মুসল্লিদের উপস্থিতি কিছুটা কম ছিল। দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, গতকাল রাত থেকে আজ ভোর পর্যন্ত জেলায় ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রতিকূল পরিবেশের মধ্যেও সুশৃঙ্খলভাবে নামাজ আদায় করতে পেরে মুসল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।

নিরাপত্তা নিশ্চিতে ঈদগাহ ময়দানে চার স্তরের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়। ডিটেকটিভ মেটাল ডিটেক্টরের মাধ্যমে ২২টি গেট দিয়ে তল্লাশি চালিয়ে মুসল্লিদের মাঠে প্রবেশ করানো হয়। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরা ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে পর্যবেক্ষণ করেছে পুলিশ, র‍্যাব, আনসার ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থা।

এছাড়া মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত ওজু ও পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বিশেষ মেডিকেল টিম মোতায়েন ছিল। পুলিশ সুপার জেদান আল মুসা জানান, শান্তিপূর্ণভাবে নামাজ সম্পন্ন করতে সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।

জেএইচআর

Link copied!