ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

টিমওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

মার্চ ২২, ২০২৬, ০৮:২৪ পিএম

টিমওয়ার্কের মাধ্যমে এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে হবে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বিগত ১৭টি বছর একটি দলের অনুশাসন দেখেছি। তাদের কার্যক্রম ভালো ছিল না। তাই দীর্ঘদিন পর এ দেশের মানুষ আনন্দে ঈদ উদযাপন করতে পেরেছে। আমরা দেশের মানুষকে ভালো রাখতে চাই, ভোগান্তিমুক্ত রাখতে চাই। 

সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, শালিস হবে না। দেশের মানুষ যাতে ভালো থাকতে পারে, সেদিকে নেতাকর্মীদের খেয়াল রাখতে হবে। প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক নেতৃবৃন্দ মিলে টিমওয়ার্কের মাধ্যমে সমাজের উন্নয়ন করতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে।

রোববার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাহবুব আনাম আরও বলেন, নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ধারাবাহিকভাবে বাস্তবায়ন শুরু হয়েছে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানসহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। 

সরকার গঠনের এক মাসের মধ্যেই ভোটারের আঙুলের কালি মুছে যাওয়ার আগেই বিএনপির ৩১ দফা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন।

মন্ত্রী আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রতিটি উপজেলায় আইটি ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। এর মাধ্যমে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। বৈদেশিক সহযোগিতায় হাইটেক পার্কের উন্নয়নের মাধ্যমে যুবসমাজের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে রাজশাহীতে স্টারলিঙ্ক কাজ শুরু করেছে।

এ সময় তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বলেন, ৪৫ বছর পর আপনাদের ভোটে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসন থেকে বিএনপির এমপি নির্বাচিত হয়েছেন। আপনারা আমাকে এমপি বানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রী বানিয়েছেন। 

এখন আমাদের কাজ হলো আপনাদের উন্নয়ন করা এবং এলাকার উন্নয়ন করা। আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয় ১৭ বছর বঞ্চিত ছিল। আমি প্রতিষ্ঠানের ভবন, জীর্ণশীর্ণ ব্রিজসহ স্থানীয় সমস্যাগুলোর উন্নয়ন অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের ব্যবস্থা করব।

এ সময় উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, পুনর্মিলনী উদযাপন পরিষদের আহ্বায়ক নূরুন্নবী শিহাব, আম্বাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

এএন

Link copied!