ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ যুবক: আতশবাজি নাকি বোমা তৈরির চেষ্টা, তদন্তে পুলিশ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

মার্চ ২৪, ২০২৬, ১২:২২ পিএম

টুঙ্গিপাড়ায় বিস্ফোরণে দগ্ধ যুবক: আতশবাজি নাকি বোমা তৈরির চেষ্টা, তদন্তে পুলিশ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিস্ফোরণে মো. মতিউর রহমান (পিতা: মো. মোস্তাক) নামে এক যুবক গুরুতর দগ্ধ হয়েছেন।

সোমবার সন্ধ্যার পর উপজেলার নিলফা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভেতরে বসে কিছু তৈরি করার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে মতিউর রহমানের হাত, পা ও মুখ গুরুতরভাবে ঝলসে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়। পরে গোপালগঞ্জ সদর থানা ও টুঙ্গিপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেট্রোল বোমা বা ককটেল তৈরির সময় এ বিস্ফোরণ ঘটতে পারে। তবে বিষয়টি এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে, আহতের স্বজনরা দাবি করেছেন, এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য আতশবাজি তৈরি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর অবস্থায় মতিউর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে তার সঙ্গে দুইজন পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শনে বোমা বিশেষজ্ঞ দল আসবে। তাদের পর্যালোচনার পর বিস্তারিত জানা যাবে।”

এএন

Link copied!